মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ছাত্ররা রাষ্ট্র সংস্কারে ব্যস্ত আর পতিত গোষ্ঠী দখলদারিতে : চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ৫ আগস্ট'২৪ ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করেছে, সংখ্যালঘুদের জানমাল ও তাদের ধর্মীয় উপসনালয়গুলোর নিরাপত্তায় কাজ করেছে, তখন একদল পতিত গোষ্ঠী সুযোগের অসৎ ব্যবহারের মাধ্যমে হীন স্বার্থ চরিতার্থ করতে মাঠে নেমে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির অপরাজনীতি শুরু করেছে।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল সাহাবাদের অনুসরণের মাধ্যমে নৈতিক ও আদর্শিক মানবজীবন‌ গঠনের প্রত্যয়ে। অতএব উত্তম আদর্শ চর্চার মাধ্যমে দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে যেতে হবে। ভঙ্গুর রাষ্ট্র কাঠামোর টেকস‌ই পরিবর্তন আনতে আদর্শিক ছাত্র জনতাকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার উদ্যোগে চরমোনাই মাদরাসা ক্যাম্পাসে শাখার সভাপতি ফয়জুল্লাহ বিন সিদ্দিকী এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় আয়োজিত ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চরমোনাই পীর।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান‌।

প্রধান‌ বক্তা শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় বরং কাঠামোগত সংস্কার নিয়ে আসুন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে পুনরায় ক্যাম্পাসে দুর্বৃত্তায়ন ও‌ অপকৌশল প্রয়োগের সুযোগ নিবে ছাত্রলীগ।

তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে অবহেলিত ক‌ওমী শিক্ষাব্যবস্থা। ইতিপূর্বে ক‌ওমী শিক্ষাব্যবস্থায় স্বীকৃতির নামে যে প্রহসন হয়েছে তা সংস্কার করে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের সাথে নিয়ে যথাযথ পদ্ধতিতে স্বীকৃতির বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রযন্ত্রের সকল শাখায় ক‌ওমী শিক্ষার্থীদের ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চরমোনাই মাদরাসার নাজেমে তালিমাত মাওলানা আব্দুল কাদের, সিনিয়র মুহাদ্দিস মুফতি নুরুল আলম সিদ্দিকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ শাহজালাল, কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ সাঈদুল ইসলামসহ শাখার নেতাকর্মীরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ