মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ এবং তার ছোট ভাই সাদেক আহমদকে আটক করেছে বিজিবি।

শনিবার সন্ধ্যায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর বিওপি’র হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবি'র একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী গোয়াবাড়ি নামক স্থানে নিয়মিত টহল পরিচালনা করছিল। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে দুইজন ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল ধাওয়া করে তাদেরকে আটক করে।

আটককৃতদের একজন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামাল আহমদ (৫৫) এবং অপরজন তার সহযোগী ও ছোট ভাই সাদেক আহমেদ (২৫)। উভয়েই জৈন্তাপুর উপজেলার শ্রীকেল গ্রামের হাজী মনির উদ্দিন এর ছেলে।

আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে ০২টি বাংলাদেশী পাসপোর্ট, ১৪,২০০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি ৪ হাজার টাকা, ০৩টি মোবাইল সেট ও তাদের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ