সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

আরও ১৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরও ১৩ জনকে বহিষ্কার করার কথা জানিয়েছে বিএনপি। তারা উপজেলা ভোটের চতুর্থ ধাপে লড়াই করছেন। প্রথম ধাপ থেকে এই পর্যন্ত ২১৬ জন প্রার্থীকে বহিষ্কার করেছে দলটি।

বুধবার (২২ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রংপুর ও কুমিল্লা বিভাগে তিনজন করে, ঢাকা ও সিলেট বিভাগে দুইজন করে এবং রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগে একজন করে প্রার্থী বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বহিষ্কৃতদের মধ্যে ৪ জন উপজেলা চেয়ারম্যান পদে এবং তিন জন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সকল নেতৃবৃন্দ চতুর্থ ধাপে আগামী ৫ জুনে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা ভোটে অংশ নেওয়ায় এর আগে ৭৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি।

আর দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থী হওয়ার জন্য ৬৯ জন এবং তৃতীয় ধাপে প্রার্থী হওয়ার জন্য ৫৫ জনকে বহিষ্কার করা হয়। সবমিলিয়ে এখন পর্যন্ত ২১৬ জনকে বহিষ্কার করল বিএনপি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ