রাতের খাবার শেষ। উঠোনে মাদুর পেতে নাতি-নাতনিরা গোল হয়ে বসে আছে গল্প শোনার জন্য। আকাশে অসংখ্য তারা জ্বলছে। কেউ কেউ সেগুলো নিয়ে কথা বলছে।
দাদা পান চিবাতে চিবাতে এসে মুচকি হেসে বললেন, আচ্ছা বলো তো, বড় বড় গাছ কি একদিনেই বিশাল হয়ে যায়?
সবাই একসঙ্গে বলল, না দাদা! ছোট্ট চারা থেকেই তো বড় হয়।
দাদা মাথা নেড়ে বললেন, ঠিক তাই। ইসলামের ইতিহাসও শুরু হয়েছিল একটি ছোট্ট চারার মতো। কিন্তু সেই চারাই একদিন সারা পৃথিবীকে ছায়া দিয়েছিল। এখনো দিচ্ছে।
হেরা গুহা থেকে ফিরে আসলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তাঁর হৃদয়ে নেমেছে আল্লাহর বাণী। তখনো মক্কার মানুষ সেই মহান সংবাদ জানত না।
চারদিকে চলছিল মূর্তিপূজা, অন্যায়, কুসংস্কার আর গোত্রের অহংকার। এমন পরিবেশে যদি তিনি সঙ্গে সঙ্গেই সবাইকে প্রকাশ্যে ইসলাম গ্রহণের আহ্বান জানাতেন, তাহà