সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আমরা আর মামুরা স্টাইলে নির্বাচন জনগণ হতে দেবে না;রেজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রোববার (৩ ডিসেম্বর) সকালে নবম দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে কাকরাইল থেকে শান্তিনগর মোড় পর্যন্ত মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ আবারও ‘আমরা আর মামুরা’ (নিজেরা নিজেরাই) স্টাইলে নির্বাচন করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না।

 

রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চায়। তাদের মধ্যে দেশপ্রেম বলে কিছু নেই। কিন্তু চক্রান্ত করে আর ক্ষমতায় থাকা যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।

মৎস্যজীবী দল আয়োজিত মিছিলটি কাকরাইল থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন বিএনপির সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, মো. শাহ আলম, কবির উদ্দিন মাস্টার, ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের সদস্য সচিব কেএম সোহেল রানা, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ