সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার দাবি খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির স্বার্থে ঘোষিত তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনের সিগার্ল রেস্টুরেন্টে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ অধিবেশনে এ দাবি জানিয়ে বলা হয়, খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৮ দফা দাবিতে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি পালন করে আসছে। এ দাবি এরই মধ্যে গণদাবিতে পরিণত হয়েছে। কিন্তু সরকার গণদাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। 

আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও  মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমিরে মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব- অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা সামছুজ্জামান চৌধুরী, অধ্যাপক এ এস এম খুরশীদ আলম, মাওলানা শেখ সালাহউদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ডা. রিফাত হোসেন মালিক ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ