বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

আজ থেকে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

এক দফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার প্রতিবাদে হরতাল পালন করছে বিএনপি। রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়। চলবে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।


এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই হরতাল কর্মসূচি পালন করছে। অপরদিকে জামায়াতে ইসলামীও আলাদাভাবে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে।


এর আগে গত ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছিল বিএনপি। এরপর থেকে বিরতি দিয়ে অবরোধ করে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় পঞ্চম দফায় গত বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালন করে তারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হরতাল সফল করার জন্য নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তিসহ চলমান আন্দোলনের একদফা দাবি আদায়ের লক্ষ্যে এবং নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনের জন্য ঘোষিত তপসিলের প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ