বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বি‌এন‌পি‌কে মুসলমানদের ভোট দেওয়া উচিত না: কাদের সিদ্দিকী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বিএনপিতে মুসলমান আছে কিনা জানি না। বিএন‌পি ভো‌টে দাঁড়া‌লেও আমে‌রিকার সমর্থন নেওয়ায় বি‌এন‌পি‌কে মুসলমানরা ভোট দেওয়া উচিত না। 

‌তি‌নি আরও ব‌লেন, আমরা ৩০০ আস‌নেই নির্বাচন কর‌বো। আমরা হয়তো ৩০০ আস‌নে পু‌রোপু‌রি প্রার্থী নাও দি‌তে পা‌রি। আমা‌দের এতো প্রস্তু‌তি ‌নেই, এতো বড় দল‌ও আমরা না। ত‌বে অসংখ‌্য আস‌নে প্রার্থী দেওয়া হ‌বে এবং অন‌্য দ‌লের লোকজন‌কেও আমা‌দের গামছা মার্কা উপহার দেব। 

শুক্রবার (১৭ ন‌ভেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ গ্রামে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার মাজা‌রে পুষ্পস্তবক অর্পণ ও ভাসানীর মাগফিরাত কামনা করে মোনাজাত শে‌ষে তি‌নি সাংবাদিকদের এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের বাংলাদেশের ইলেকশন নিয়ে এতা দৌড়াদৌড়ি ভালো না। এটা তার দেশ না, এটা আমা‌দের দেশ। তিনি মাত্র তিনটি দলকে চিঠি দিয়েছেন, দেশে কি আর কোনো দল নাই? আর কি কোনো মানুষ নাই? তিনি তিনটি দলকে চিঠি দিয়ে দেশকে ভাগ করে দিয়েছেন। এটি তিনি গর্হিত কাজ করেছেন, তিনি দেশের সংবিধান অনুযায়ী জঘন্য অপরাধ করেছেন। এজন্য তাকে স্যাংশান দেওয়া যেতে পারে এবং আইনের আওতায় আনা যেতে পারে। 

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ