সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে: সমমনা ইসলামী দলসমূহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে সরকারকে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন সমমনা ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ। 


বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পল্টনস্থ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দলীয় কার্যালয়ে সমমনা ইসলামী দলসমূহের এক মিটিংয়ে উপস্থিত নেতৃবৃন্দ এ সব কথা বলেন।

মিটিংয়ে আগামী কাল ১৭ নভেম্বর শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে ঘোষিত এক তরফা তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ,বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন,মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন,মুফতী শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন,মাওলানা মাহবুবুল হক, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মাদ মুনতাসির আলী,অধ্যাপক আব্দুল জলিল, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলামের প্রচারসচিব আব্দুল্লাহ আল মাসূদ খান প্রমুখ। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ