সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নেতানিয়াহুর পদত্যাগ চায় অধিকাংশ ইসরায়েলি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।জহিরুল ইসলাম।।

ইসরায়েলের সাম্প্রতিক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে যে, গাজা উপত্যকায় ৭ অক্টোবরের অভিযানে ব্যর্থতার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পদত্যাগ করার দাবি জানিয়েছে ৬৬ শতাংশ মানুষ।

ইসরায়েলি সংবাদপত্র ইদিউথ আহরোনোথ জানিয়েছে যে, ৭৫ শতাংশ  ইহুদি ৭ অক্টোবরের যুদ্ধের ব্যর্থতার জন্য প্রধানত নেতানিয়াহুকে দায়ী করছে।

এই জরিপে অংশ নেয় ১,৪৪২ জন ইহুদি।

ওই পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয় যে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে—  নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির অর্ধেকেরও বেশি সমর্থক মনে করে যে, যুদ্ধের পরপর নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। 
৭১ শতাংশ ইসরায়েলি ব্যর্থতার দায় নেতানিয়াহু সরকারের ওপর চাপাচ্ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
৬৪ শতাংশ ইসরায়েলি মনে করে যে, বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন দেয়া উচিত।
এর আগে সোমবার, একই সংবাদপত্রে বলা হয়েছিল যে, গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহু এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে আস্থার সংকট রয়েছে।

গত রবিবার, ইসরায়েলি পত্রিকা হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে যে, নেতানিয়াহু ৭ অক্টোবর হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছেন। তিনি এর দায় চাপিয়ে দিয়েছেন সেনাবাহিনীর ওপর।

অব্যাহত যুদ্ধের  সতেরোতম দিনে ইসরায়েলি সেনাবাহিনীর নির্মম হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১,৮৭৩ টি শিশু এবং ১,০২৩ জন নারীসহ মোট ৪,৬৫১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন ১৪,২৪৫ জন।  এছাড়াও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে অজানা সংখ্যক মানুষ।

অপরদিকে হামাসের হাতে ধ্বংস হয়েছে ১,৪০০ এর অধিক  ইসরায়েলি। আহত হয়েছে ৫,১৩২ জন।  উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা সহ ২০০ জনেরও বেশি ইসরায়েলি বন্দী হয়ে আছে হামাস শিবিরে।

সুত্র: আনাদুলু এজেন্সি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ