শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

 রাজধানীতে যুব খেলাফতের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের উপর দখলদার ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব খেলাফত বাংলাদেশ।

শুক্রবার (২০ অক্বাটোবর) দুপুর ২টাই ঢাকার লালবাগ শাহী মসজিদের প্রধান গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চকবাজার শাহী মসজিদ চত্ত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। তিনি বলেন, অবৈধ দখলদার ইসরাইল অবরুদ্ধ আগ্রাসন চালিয়ে গাজা সিটিকে কবরস্থানে পরিণত করেছে। শরণার্থী শিবির, স্কুল ও হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানগুলোও রেহাই পাচ্ছে না হায়েনাদের বর্বর হামলা থেকে। হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হচ্ছে।

মুফতী ফয়জুল্লাহ বলেন, ইসরাইলি বর্বরতার পক্ষে অবস্থান নিয়েছে মূলত তারাই যুদ্ধাপরাধী। এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। ফ্রান্স, জার্মানি মানবাধিকারের কথা বলে, মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে। অথচ এই দুটি দেশে মানুষ যখন ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মাঠে নেমেছে। তখন প্রতিবাদকারীদের গ্রেফতার করা হয়েছে। তারা মনে করে মুসলমানের মতপ্রকাশের কোন অধিকার নেই। এই হলো তাদের একপেশে মানবতা।  

তিনি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানদের প্রতি ইসরাইলের বর্বরতার পক্ষে অবস্থান নেওয়া রাষ্ট্রসমূহে তেল সরবরাহ বন্ধ করা ও তাদের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান।

উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, দপ্তর সম্পাদক মাওলানা রিয়াজত উল্লাহ, যুব খেলাফতের আহবায়ক কমিটি সদস্য মুফতী মোঃ খোরশেদ আলম, মাওলানা কাজী আজিজুল হক, এ এম জহিরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, ছাত্র খেলাফত নেতা আব্দুল্লাহ আল রাতুল, ইলিয়াছ আহমদ, আল আমীন প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ