সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

‘আ.লীগের অধীনে নির্বাচনে যাবে না ‘জাতীয় পার্টি’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এই আওয়ামী লীগ সরকারকে সাধারণ জনগণ আর চায় না। তাই এই সরকারে অধীনে জাতীয় পার্টি আর কোনো নির্বাচনে অংশ নেবে না।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, বর্তমান সরকারের লাগামহীন দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না। এখন নানান অজুহাত দিয়ে দাম নিয়ন্ত্রণহীন চেষ্টা করা হচ্ছে। সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখনো রাজনৈতিক পরিস্থিতি অস্বচ্ছ, অনিশ্চিত। সঠিক সময়ে নির্বাচন হবে কি না তা নিয়েও মানুষের মধ্যে আশঙ্কা আছে। তাই জোটের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা ৩০০’ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচনে গাইবান্ধা সবকটি আসনসহ আমরা ৩০০ আসনেই প্রার্থী দিবেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশীদ সরকার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ