সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

গাজার শরণার্থীদের আশ্রয় দেবে স্কটল্যান্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার রাতে ফিলিস্তিনের আল আহলি আরব হাসপাতালে দখলদার ইসরায়েল বিমান হামলা করে অন্তত ৫০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। এ ঘটনার পর গাজা উপত্যকার শরণার্থীদের আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার পাকিস্তান বংশোদ্ভূত হামজা ইউসুফ।

বুধবার (১৮ অক্টোবর) তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ড এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার হাসপাতালে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার।

তিনি বলেন, এর জন্য কোন যুক্তি থাকতে পারে না। যাই হোক না কেন মানুষ যদি হাসপাতালে নিরাপদ না থাকে তাহলে যাবে কোথায়। দ্ব্যর্থহীনভাবে জোড়ালো ভাষায় এই হামলার নিন্দা করতে হবে।

তিনি আরও বলেন, অতীতে স্কটল্যান্ড ও যুক্তরাজ্য শরণার্থীদের আন্তরিকভাবে গ্রহণ করেছে। সিরিয়া, ইউক্রেন ও অন্যান্য আরও দেশ থেকে যারা এসেছেন আমরা তাদের স্বাগত জানিয়েছি। আমরা অবশ্যই আবারও তা করবো।

গাজার ১০ লাখের বেশি মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে উল্লেখ করে হামজা ইউসুফ বলেন, আমি বিশ্বব্যাপী গাজাবাসীদের জন্য শরণার্থী কর্মসূচি শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করছি।

এছাড়াও গাজায় চিকিৎসা সেবা সংকটের বিষয় অনুধাবন করে বেসামরিক নাগরিকদের চিকিৎসা সহায়তা করার জন্য যুক্তরাজ্য সরকারের কাছে আবেদন করেছেন তিনি।

তিনি বলেন, এই ভয়ংকর হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন স্কটল্যান্ড তাদের নিরাপদ আশ্রয় দিতে ইচ্ছুক। এমন পরিস্থিতি মোকাবিলায় স্কটল্যান্ড গাজাবাসীর পাশে থাকতে চায়। আমাদের হাসপাতালগুলো গাজার আহত শিশু-নারী ও পুরুষদের চিকিৎসা সেবা দিবে।

সুত্র:  টিআরটি ওয়ার্ড

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ