বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

যেভাবেই হোক নির্বাচন হবেই: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

আওয়ামী লগের সভাপতি ও প্রধানমন্ত্রী বলেছেন, ‘যেভাবেই হোক এ দেশে নির্বাচন হবেই।’ জনগণের কল্যাণে কাজ করার অঙ্গিকার করে তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আবার ভোট দিলে আছি, ভোট না দিলে নেই। কিন্তু, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’

শনিবার (১৪ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে বিকেলে রাজধানীর কাওলায় ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি দ্বিধাদ্বন্দ্বে ভোগে-তারা নির্বাচনে আসবে কি আসবে না। এটা খুবই স্বভাবিক। তারা নির্বাচন করবে, তাদের নেতা কে? তারা নির্বাচন করবে, তাদের প্রধানমন্ত্রী কে হবে? দুর্নীতিবাজ পালাতক আসামি, না কি সাজা প্রাপ্ত খালেদা জিয়া। এ জন্য তাদের একটাই চেষ্টা নির্বাচন বানচাল করা।’

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন হলে তারা জানে নৌকামার্কা ভোট পাবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত্ব হবে। তাই তারা নির্বাচনকে বানচাল করতে চায়। তাই দেশবাসীকে আহ্বান করব, তারা যেন সতর্ক থাকে, বিশেষ করে ঢাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যে করেই হোক, এ দেশে নির্বাচন হবেই।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ