সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ফিলিস্তিনের ওপর জুলুম নির্যাতনের অবসান ঘটাতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় দখলদার ইসরাইলী বাহিনীর বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ।

আজ সোমবার (৯ অক্টোবর) প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, ইসরাইল বিগত ৭৫ বছর ধরে ফিলিস্তিনীদের উপর বর্বর জুলুম নির্যাতন ও দখলদারিত্ব চালিয়ে আসছে। সম্পূর্ণ অন্যায়ভাবে তারা ফিলিস্তিনী মুসলিমদের ভূমি দখল করে আছে। তাদের দখলদারিত্বের অবসানে ফিলিস্তিনী স্বাধীনতাকামী দলগুলো তাদের সামর্থ অনুযায়ী প্রতিরোধ চালিয়ে আসছে। স্বাধীনতাকামীদের দমনের নামে ইসরাইল প্রতিনিয়ত ফিলিস্তিনী শিশু-নারী ও বৃদ্ধ মানুষকে খুন করছে, নির্যাতন করছে।

আবদুল বাছিত আজাদ বলেন, বিগত কয়েকদিনে জায়নবাদী ইসরাইলী বাহিনী যেভাবে ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নজিরবিহীন। ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের ওপর অবৈধ ইসরাইলি সামরিক বাহিনীর এই আগ্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

খেলাফত মজলিসের আমীর আরও বলেন, ইসরাইলের প্রতি মার্কিন প্রশাসনের নির্লজ্জ সমর্থনেরও আমরা প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশসহ মুসলিম দেশসমূহের নেতৃবৃন্দকে ইসরাইলী এই হামলা বন্ধসহ দখলদারিত্বের অবসান ঘটিয়ে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার তৎপরতা জোরালো ভাবে চালানোর  আহ্বান জানাচ্ছি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ