সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বিশ্বের কোটি মুসলমান ‘আল-আকসা’ বিজয়ের সুসংবাদের অপেক্ষায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ মুক্তিকামী ফিলিস্তিনীদের প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, কয়েক দশক ধরে দখলদার ইসরাইলীদের নির্মম অত্যাচারে ফুঁসছে ফিলিস্তীনের মুসলমানেরা। এখন সেই নির্যাতিত মুসলমানেরা ইহুদী রাষ্ট্র ইসরাইলের দম্ভকে চূর্ণবিচূর্ণ করে নিজেদের অধিকার আদায়ের সংগ্রামকে একটি স্মরণীয় পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে।

এমতাবস্থায় মুসলিমবিশ্বকে একসাথে মুক্তিকামী ফিলিস্তিনীদের পাশে দাঁড়াতে হবে এবং প্রকৃত সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরাইলের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

আজ গণমাধ্যমে প্রেরীত এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন,সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,মাওলানা জুনায়েদ আল-হাবীব,এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী,মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া,মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী এ সব কথা বলেছেন।

নেতৃবৃন্দ বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, যুগ যুগ ধরে চলা ইসরাইলের বর্বরতা ও পাশবিকতার দাঁতভাঙ্গা জবাব দিয়ে ফিলিস্তিনীরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। বিশ্বের কোটি কোটি মুসলিম এই সুসংবাদের অপেক্ষায় দিবানিশি প্রহর গুনছেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ