|| মিনহাজ উদ্দীন আত্তার ||
সকাল হলেই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় শুরু হয় এক অন্যরকম কর্মচাঞ্চল্য। হাটজুড়ে চোখে পড়ে কাঁচা জলপাইয়ের সবুজ সমারোহ। কৃষকেরা কেউ মাথায় করে, কেউ ভ্যানে, কেউবা সাইকেলে করে নিয়ে আসেন তাঁদের বাগানের জলপাই। একদিকে চলছে পণ্য নামানো, অন্যদিকে দরদাম আর কেনাবেচার ব্যস্ততা। আড়তদারদের হাঁকডাক, ক্রেতাদের দরকষাকষি আর জলপাইভর্তি ঝুড়ির সারি—সব মিলিয়ে সকাল থেকে জমে ওঠে হাট। বাতাসে ভেসে বেড়ায় সদ্য তোলা জলপাইয়ের কাঁচা ঘ্রাণ। ছোট্ট একটি ফল