।। মুফতি এনায়েতুল্লাহ।।
নির্বাচনে 'ইসলামি দলগুলোর এক বাক্স’ চমৎকার বিষয়, আশা জাগানিয়া খবর। সাম্প্রতিক সময়ে ইসলামি দলগুলোর নির্বাচনী ঐক্যের কথা বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। সব দলের নেতাই এ কথা বলছেন, কর্মীদের আশ্বস্ত করছেন, জনগণকে আশার বাণী শোনাচ্ছেন।
ঐক্য প্রক্রিয়ার পথ খুঁজতে নেতারা একে-অপরের দলীয় কার্যালয়ে গিয়ে বৈঠক করছেন, যৌথভাবে বিবৃতি ও সাংবাদিকদের ব্রিফ করেছেন। বলতে দ্বিধা নেই, এগুলো কাঙ্ক্ষিত বিষয়ে নেতাদের আন্তরিকতার প্রকাশ।
সম্প্রতি প্রায় ইসলামি দলই তিনশ আসনে নির্বাচনের কথা বলে বিভিন্ন আসনে প্রার্থীও ঘোষণা করেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগà¦