মাওলানা উবায়দুর রহমান খান নদভী
নির্বাচন ঘোষিত সময়ের কিছু আগে পরে করলে ভালো হবে। রমজানের পবিত্রতা রক্ষার জন্য ভোটের তারিখের এক দেড় মাস আগে নির্বাচনী প্রচারণা চালানো ঠিক হবে না। মিটিং মিছিল জনসভা গণসংযোগ করতে গিয়ে অনেকে রোজা ভেঙে ফেলে। রাতে তারাবি ছেড়ে দেয়। ঈদুল ফিতর উপলক্ষেও থাকে দেশবাসীর বিশাল কার্যক্রম।
এসএসসি পরীক্ষায়ও অনেক ব্যাঘাত ঘটবে। ধান কাটার মওসুম হওয়ায় ভাটি অঞ্চলের ভোটাররা খুব কর্মব্যস্ত থাকবেন। জানুয়ারি ফেব্রুয়ারি হলে ঠিক ছিল। অবশ্য জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারি পুরোটা মিলিয়ে কওমি মাদরাসার দুই পর্বের পরীক্ষা। এর জন্য নভেম্বর ডিসেম্বর খারাপ হতো না। সেপ্টেম্বর থেকে জানুয়ারি আবহাওয়া ও জনগণের ব্যস্ততা বিবেচনায় ভালো সময়। এখন সরকার ও রাজনীতিবিদরা যা ভালো মনে করেন।
