|| এহসান সিরাজ ||
১৯৮৬ সালে ছিল মাওলানা আব্দুল হক জালালাবাদী রহ.-এর প্রথম হজ। তিনি তখন কিশোরগঞ্জে জামিয়া ইমদাদিয়ার শিক্ষক। ওই হজের ব্যবস্থাপক ছিলেন খতিব মাওলানা উবায়দুল হক রহ.। সঙ্গে ছিলেন জামিয়া ইমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা আযহার আলী আনোয়ার শাহ রহ., লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম রহ., দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মান্নান রহ. এবং তাঁর দুই ছেলে।
মাওলানা আব্দুল হক জালালাবাদী হজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন-
'মক্কায় পৌঁছার পর খতিব সাহেব রহ. আমাকে ও মাওলানা আনোয়ার শাহ সাহেবকে ডেকে বললেন, 'আমি তো তাদের গ্রুপে আটকা পড়ে গেছি। তারা এখানে আগেই বাসা নির্ধারণ করে রেখেছে। তোমাদের বাবে আবদুল আজিজের সম্মুখে আরও সহনীয় ভাড়ায় বাড়ি মিলবে। তোমরা কম খরচে à
