সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ইসলামি তারুণ্যের অপেক্ষায় এই পৃথিবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইমুম সাদী

ইসলামি অঙ্গনের তরুণদের মধ্য থেকে অগণিত দলের উদ্ভব হওয়া উচিত, যারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। বিভিন্ন ইস্যুতে কথা বলবে। এই সময়ের তারুণ্যের বক্তব্যের প্রতিনিধিত্ব করবে৷ এবং অবশ্যই তারা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করবে না, এরকম দল হবে৷

এসব দল ইসলামি দলগুলোর নেতৃবৃন্দকে নিজেদের মধ্যে আন্তঃসংলাপ করতে বিরোধ দূর করতে চেষ্টা করবে। এক টেবিলে বসে কথা বলতে বাধ্য করবে। দরোজা জানালা বন্ধ করে নিজেদের মধ্যে কথা বলতে বাধ্য করবে।

এই বাধ্য করা মানে আন্তরিকতা ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে বাধ্য করা।  হাতে পায়ে ধরে বাধ্য করা।

ইসলামি দলগুলো সেক্রিফাইজ ও কোরবানির ক্ষেত্রে সকলের আগে থাকে, কিন্তু ক্ষমতা গ্রহণের সময় হেরে যায় কেন সেটা গবেষণা করে বের করবে যুবকদের এই দলগুলো। আমাদের ইয়াং জেনারেশনের সাথে কথা বলবে, জরিপ চালিয়ে তাদের চিন্তাধারা কালেক্ট করবে।

আমাদের ইসলামি দলগুলোর সাংগঠনিক ক্যাডার কিংবা নন ক্যাডার সিস্টেমের যে সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে তা অনেক পুরোনো এবং এই যুগে কিছু ক্ষেত্রে অচলই বলা যায়৷ শক্ত ক্যাডার সিস্টেম থাকার কারণে সাধারণ জনগণের অংশগ্রহণ ক্ষেত্র বিশেষে কঠিন হয়ে যায়৷

আবার কারও কারও কোনো সিস্টেম না থাকার কারণে অস্তিত্বই হারিয়ে ফেলে কেউ কেউ।

অতি শক্ত ও অতি নরম, এ দুয়ের মাঝামাঝি অগণিত দলের প্রয়োজন। সংগঠনের প্রয়োজন।  আন্দোলনের প্রয়োজন। নতুন বাংলাদেশে ইসলামি তারুণ্য নতুন ধাঁচের রাজনৈতিক দল চায়৷ ইসলামি তারুণ্যের জন্য অপেক্ষা করছে এই পৃথিবী...।

লেখক: কথাসাহিত্যিক ও অনলাইন অ্যাকটিভিস্ট

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ