শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

এনসিপিকে ৫টি পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব খান

১.

এনসিপি যদি নিখাঁদ দেশপ্রেম, নিবিড় ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ, সততা-স্বচ্ছতা ও নীতি-নৈতিকতার প্রতি বিশ্বাসী, শ্রদ্ধাশীল ও চর্চাশীল থেকে নিজেদের রাজনীতি এগিয়ে নিয়ে যায়, তাহলে এদেশের দেশপ্রেমিক ধর্মপ্রাণ নীতিবান সৎ সভ্য নাগরিকদের আন্তরিক সমর্থন ও সার্বিক সহযোগিতা জ্যামিতিক হারে অর্জন করার অপার সম্ভাবনা তাদের রয়েছে।

এদেশের একটি বৃহৎসংখ্যক নাগরিক প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি তীব্র অসন্তোষ ও অনাস্থাভাজন হয়ে আছেন, কিন্তু বিশ্বাস ভালোবাসা এবং আস্থা রাখার মতো কোনো উপযুক্ত রাজনৈতিক দলের খোঁজ তারা পাচ্ছেন না, সেই জায়গাটি পূরণ করার সুযোগ এবং সম্ভাবনা এনসিপির রয়েছে, যদি তারা তাদের সঠিক করণীয় অনুধাবন ও নির্ণয় করতে পারেন।

২.

এদেশের মানুষ জাতীয় চরিত্র ও ঐতিহ্যগতভাবেই সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী, কেবল ভারতবিরোধীই নয়। ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল ভেঙে জাতিকে মুক্ত করার সুদীর্ঘ সংগ্রামের একেবারে চূড়ান্ত ধাপের অগ্রভাগে অবস্থান ও অবদান ছিল বলেই এনসিপির তারুণ্যদীপ্ত নেতৃবৃন্দ গণমানুষের ব্যাপক ভালোবাসা অà