শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

এবারের পরাজয় ভারতের জন্য বড় শিক্ষা হয়ে থাকবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| হামিদ মীর ||

এটি ছিল ৯ মে রাত। সেই রাতে ১২টার পর একাধিক ভারতীয় টিভি চ্যানেল ‘ব্রেকিং নিউজ’ হিসেবে প্রচার করতে শুরু করল যে, ভারতীয় সেনাবাহিনী নাকি আজাদ কাশ্মীর দখল করে নিয়েছে। এরপর বিষয়টি আরও বাড়তে থাকে এবং ভারতীয় টিভি চ্যানেলগুলো করাচি ও লাহোর দখলের খবরও ছড়িয়ে দেয়। রাত দেড়টার পর কয়েকজন ভারতীয় সাংবাদিক আমাকে ফোন করতে থাকেন, কিন্তু আমি তাদের কল উপেক্ষা করি। পরে ‘ইন্ডিয়া টুডে’র এক সিনিয়র নারী সাংবাদিক আমাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেন। তিনি প্রিন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত এবং আমার সঙ্গে সম্পর্কটা একজন সম্পাদক ও কলাম লেখকের মতো। আমি দীর্ঘদিন ধরে তার পত্রিকায় কলাম লিখছি, কারণ একজন পেশাদার সম্পাদক হিসেবে তিনি আমার লেখার সেন্সর বা বিকৃতি করেন না।

তিনি শুধু জানতে চাইলেন, ‘আপনি কি ঠিক আছেন?’ আমি তাকে জানালাম, ‘আমি একেবারে ঠিক আছি।’ আমি তখন বুঝে গিয়েছিলাম যে, জি নিউজসহ একাধিক ভাà¦