মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আলেমদের বাদ দিয়ে গঠিত যেকোনো জোট বা উদ্যোগ গণপ্রত্যাখ্যান করুন: ইসলামাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ ‘নাগরিক কোয়ালিশন’-এর আয়োজনে আজ রোববার (১১ মে) সংবিধান সংশোধন প্রস্তাবনা নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে উক্ত জোটে কোনো ইসলামি সংগঠন বা আলেম প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

আজ সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনে ৮৪ জনের বেশি মাদরাসাছাত্র ও আলেম শহিদ হন। এটা রেকর্ডেড। যমুনা ও শাহবাগে আ.লীগ নিষিদ্ধের আন্দোলন সফলকরণে হেফাজতে ইসলামসহ অন্যান্য ইসলামী দলের সরাসরি অংশগ্রহণ ও অগ্রগামী নেতৃত্বও অনস্বীকার্য।”

তিনি আরও বলেন, “হেফাজতে ইসলাম একটি বৃহত্তর ধর্মপ্রাণ নাগরিক সমাজের প্লাটফর্ম। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি, হেফাজতে ইসলামসহ আলেম-ওলামার প্রতিনিধি বাদ দিয়ে কথিত নাগরিক জোট গঠনের প্রয়াস নেয়া হয়েছে। আমরা এর নিন্দা জানাই এবং এমন বৈষম্যমূলক জোট গঠনের উদ্যোগকে গণপ্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি।”

মাওলানা ইসলামাবাদী মনে করেন, সাম্প্রতিককালে জনগণের বহু রক্তাক্ত ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ যে পর্যায়ে এসেছে, সেখানে আলেম-ওলামার অবদান ও নেতৃত্বমূলক ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, “তাসত্ত্বেও নাগরিক সমাজের কোনো গোষ্ঠী আলেম-ওলামার প্রতিনিধি বাদ দিয়ে কোনো জোট বা প্লাটফর্ম করলে সেটা যে ‘সচেতন বিভাজন’, তাতে কোনো সন্দেহ নেই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের জনসমাজে প্রভাবশালী বৃহত্তর কোনো পক্ষের প্রতিনিধিত্ব বাদ দিয়ে বৈষম্য ও বিভেদমুক্ত সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনে কোনো নাগরিক জোট বা উদ্যোগ সফল হবে না বলেই আমরা বিশ্বাস করি। বাংলাদেশের নাগরিক সমাজ আগের মতো বৈষম্যমূলক ও গণবিচ্ছিন্ন হয়ে থাকুক, তা আমরা চাই না। কিন্তু সচেতনভাবে আলেম-ওলামাকে বাদ দিয়ে গঠিত কোনো নাগরিক জোট বা উদ্যোগের প্রতি আমাদের সমর্থন দূরের কথা, আমরা গণপ্রত্যাখ্যান করি।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ