রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি

সিলেটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন শুরু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেটের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতারা এতে অংশ নিচ্ছেন।

বাদ আসর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তাঁর পরে আর কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস।’

মহানবী (সা.)-এর আগমনের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, জাহেলি যুগে তিনি রহমাতুল্লিল আলামিন হিসেবে পৃথিবীতে আবির্ভূত হন। অল্প সময়ের মধ্যে সমাজ থেকে মারামারি-হানাহানি বন্ধ করে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিময় সমাজ গড়ে তোলেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, কওমি মাদরাসা ও আলেম-ওলামাদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছিল। শাপলা চত্বরে যারা আলেমদের রক্ত ঝরিয়েছিলেন, তাঁরা আজ এ দেশে নেই; কিন্তু মসজিদ-মাদরাসা টিকে আছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। এ ছাড়া বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী এবং বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা এমরান আলম।

দেশ-বিদেশের আলেমদের মধ্যে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী এবং জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, শায়খুল হাদিস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, সিলেটের কানাইঘাট-জকিগঞ্জের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি আবুল হাসান, নাযিমে এদারা শায়খ মাওলানা আব্দুল বাছীর, যুক্তরাজ্যের মুফতি আব্দুল মুনতাকিম ও ড. মাওলানা শুয়াইব আহমদ, গবেষক ও লেখক মাওলানা মুসা আল হাফিজ, মাওলানা আবুল হাসান ফয়সাল, জামিয়া মাদানিয়া কাজিরবাজারের মুহাদ্দিস মাওলানা ছিদ্দিকুর রহমান চিশতি, পশ্চিমবঙ্গের মাওলানা বাহা উদ্দিন কাসেমী, বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা জুনেদ আহমদ, মুফতি শামসুল ইসলাম ও মাওলানা তোফায়েল আহমদ কামরান।

বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় নাইবে আমির শায়খুল হাদিস মাওলানা শফিকুল হক সুরইঘাটী, মহানগর সভাপতি শায়খুল হাদিস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, শায়খুল হাদিস মাওলানা আব্দুল মুসাব্বির কলাবাড়ী, শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন রানাপিংগী ও মাওলানা মুহিবুর রহমান মুক্তিরচক।

সম্মেলনের যৌথ পরিচালনায় ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ছালিম আহমদ কাসেমী, মাওলানা হাসান বিন ফাহিম, এম বেলাল আহমদ চৌধুরী ও নোমান বিন আফসার। নাশিদ পরিবেশন করেন কমিটির জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দীন ও হাফিজ আব্দুল করিম দিলদার।

সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, রামধা মাদ্রাসার মুহতামিম ও নাজিমে ইমতেহান এদারা মাওলানা ইউসুফ খাদিমানী, জামেয়া দরগাহর শায়খে সানী ও প্রধান মুফতি মাওলানা আবুল খায়ের বিথঙ্গলী, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের মুহতামিম মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, মুরাদগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আতীকুর রহমান, শেরপুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু আহমদ, নয়াসড়ক মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, সোবহানীঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমদ কবীর আমকুনীসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম ও ধর্মীয় নেতারা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ