শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রিয়াদে হুথিদের হামলায় নিহত খেলাফত মজলিসের কর্মী মাওলানা নাসরুল্লাহ বদরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগঠনটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মরহুমের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এ সময় তিনি শহীদ পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।

মাওলানা আব্দুল বাছিত আজাদ মরহুমের সন্তান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি মহান আল্লাহর দরবারে মাওলানা নাসরুল্লাহ বদরের শাহাদাত কবুলের জন্য দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।

এ সময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ বদর, বড় ভাই ও খেলাফত মজলিস কুয়েত শাখার সিনিয়র সহসাধারণ সম্পাদক মাওলানা আহসান উল্লাহ, ছোট ভাই আতাউল্লাহ বদর এবং মরহুমের তিন সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা।

খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, বোরহান উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন ভূঁইয়া, ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল এবং কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদুল্লাহ খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফেনী জেলা সিনিয়র সহসভাপতি ও শর্শদি দারুল উলুম মাদরাসার মহাপরিচালক মাওলানা ইসমাইল হায়দার, কুমিল্লা দক্ষিণ জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা রেদোয়ান আহমদ মিয়াজী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকী, কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক চিকিৎসক জোবায়ের আহমেদ মিয়াজী, কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান খান, কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস বিন হাশেম, ইসলামী যুব মজলিসের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা আবু দাউদ বিন হাসান এবং ইসলামী ছাত্র মজলিসের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি আরিফুল ইসলাম।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শোকের এ সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ