সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

আন্তর্জাতিক ইসলামি বইমেলা শেষ হচ্ছে আজ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৬-এর কোনো এক বিকেলের মেলার একাংশ। ছবি: ইমরান ওবাইদ

আওয়ার ইসলাম ডেস্ক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা শেষ হচ্ছে আজ। এবার মেলার সময়সীমা আর বাড়ানো হবে বলে জানিয়েছেন আয়োজক ও প্রকাশকগণ।

রোববার (১১ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদের উদ্বোধনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অন্যবারের তুলনায় এবার মেলা কিছুটা দেরিতে শুরু হলেও এর নান্দনিক সাজসজ্জা ও বর্ণিল আয়োজন দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় মোট ১৪৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়। এতে দেশি-বিদেশি শতাধিক খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ভারত, মিসর ও লেবাননের প্রকাশনা সংস্থাগুলোও তাদের বই প্রদর্শন ও বিক্রি করেছে।

মেলাকে প্রাণবন্ত করতে মূল বইয়ের স্টলের পাশাপাশি রাখা হয় লিটলম্যাগ, লেখক, শিশু ও মহিলা কর্নার। এ ছাড়া তথ্য আদান-প্রদানের জন্য ছিল ঘোষণা মঞ্চ, তথ্যকেন্দ্র ও গণমাধ্যম কর্নার। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল জুলাই কর্নার, শাপলা কর্নার ও নতুন যুক্ত হওয়া ‘সীরাহ এক্সিবিশন’। এসব আয়োজন দর্শনার্থী ও ধর্মপ্রাণ পাঠকদের আগ্রহ বাড়িয়েছে।

তবে মেলায় বেচাকেনা নিয়ে প্রকাশকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক প্রকাশকের মতে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রচার-প্রচারণা আরও জোরদার করা হলে পাঠক ও ক্রেতার উপস্থিতি বাড়ত। তবে সার্বিক আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে তাঁরা আশা করছেন, আগামী বছর আরও ব্যাপক প্রচারণা ও পরিকল্পনার মধ্য দিয়ে মেলাটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

মেলাটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আজই মেলার পর্দা নামছে। আয়োজক ও প্রকাশক সূত্রে জানা গেছে, এবার মেলার সময়সীমা আর বাড়ানো হচ্ছে না।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ