শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ জন

দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সিলেট-৫ আসনের সংসদ সদস্য, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, ‘একটি দেশকে শান্তিময় করতে নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব অপরিহার্য। এ দেশে নৈতিকতাসম্পন্ন নেতৃত্বের অভাবে বারবার অঘটন ঘটছে। এ দেশের উর্বর শক্তির অভাব নেই, অভাব শুধু নৈতিকতাসম্পন্ন নেতৃত্বের।’

তিনি বলেন, ‘এ দেশের মানুষ সব সময় উলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছে। উলামায়ে কেরাম যখনই ঐক্যবদ্ধ হয়ে জাতিকে ডাক দিয়েছেন, তখনই এ জাতি তাঁদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে।’

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ মাগরিব সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস সিলেট জেলা শাখা আয়োজিত উলামা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় উলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক এ সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা নেহাল আহমদ।

জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ ও উলামাবিষয়ক সম্পাদক শায়খ মাওলানা সালেহ নজীব আল আইয়ূবীর যৌথ পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন শায়খ মাওলানা নূরুল ইসলাম বরাইগ্রামী, শায়খুল হাদিস মাওলানা বদর উদ্দিন বিন ইসহাক আল মাদানী, শায়খ মাওলানা আবদুস সাত্তার জকিগঞ্জী, মাওলানা হিফজুর রহমান, মাওলানা মমতাজ উদ্দীন বড়দেশী, কারী মাওলানা সিরাজুল ইসলাম, শায়খ মাওলানা নূরুল হক বিশ্বনাথী, সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মাওলানা মুখলিছুর রহমান, মুফতি আবদুল কাদির মা'সুম, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা নিয়ামতুল্লাহ খাসদবিরী, মাওলানা নূরুল ইসলাম রাজাগঞ্জী, মাওলানা শাহ আশিকুর রহমান, বালাগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, মাওলানা খায়রুল আমীন মাহমূদাবাদী, মাওলানা আখতার হোসাইন, মাওলানা বিলাল আহমদ চৌধুরী, ফ্রান্স খেলাফত মজলিসের সহসভাপতি হাফিজ সায়েফ উদ্দীন, মাওলানা ওবায়দুল্লাহ গোয়াইনঘাটী, প্রভাষক মাওলানা লুৎফর রহমান ছাবির, মাওলানা আমিনুল ইসলাম আমানী, মাওলানা আবদুল্লাহ আনওয়ারী, মাওলানা অলিউডর রহমান ও কাজী মাওলানা আবদুল ওয়াদুদ প্রমুখ।

সম্মেলন শেষে বিপুলসংখ্যক তরুণ আলেম মুফতি আবুল হাসানের হাতে প্রাথমিক সদস্যপদের ফরম পূরণ করে খেলাফত মজলিসে যোগ দেন। 

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ