শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধকে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালে আমাদের বিজয় অর্জিত হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে মানুষ হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে রক্ত ও জীবনের নজরানায় স্বাধীনতা অর্জন করেছে। আজকের এই দিনে মহান স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গ করা সকল বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি সন্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

পীর সাহেব চরমোনাই বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর হানাদার পরাভূত হলেও কাঙ্ক্ষিত বিজয় এখনো অর্জিত হয় নাই। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় নাই। রাষ্ট্র মানুষের প্রত্যাশামাফিক পরিচালিত হয় নাই। তাইতো ২৪ এ জুলাইয়ে আরেকটি রক্তক্ষয়ি অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশকে যেতে হয়েছে। তাই এবারের বিজয় দিবস স্বাধীনতাকে অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখার প্রতিজ্ঞার মাধ্যমে উদযাপন করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিজ্ঞা করছে যে, মহান মুক্তিযুদ্ধকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না। আমাদের শহীদের রক্তকে আমরা বিফলে যেতে দিতে পারি না। তাই দেশে সুশাসন প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে; ইনশাআল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ