বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে নেওয়া হলো সিঙ্গাপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দুইটার কিছু সময় আগে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ওসমান হাদির বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক সঙ্গে যাচ্ছেন।

এর আগে বেলা পৌনে ১টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওয়ানা দেয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা করে।

হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বেলা ১১টা ২২ মিনিটে হজরত শাহজালাল আন্তর