সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

নির্বাচন যথাসময়ে হবে: ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং বানচালের যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো.সানাউল্লাহ।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

মো. সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। ‘ডেভিল হান্ট’ চলাকালে গ্রেপ্তার হওয়া বেশিরভাগ অভিযুক্ত কারামুক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবেন।

নির্বাচন কমিশনার জানান, সম্প্রতি ওসমান হাদির ওপর চোরাগোপ্তা হামলা এবং দুটি নির্বাচন অফিসে আগুন লাগানোর চেষ্টার মতো ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সামনেও চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। কঠোর হস্তে এগুলো দমন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চালাতে বলা হয়েছে। সব বাহিনীর গোয়েন্দারা নিজেদের মধ্যে তথ্য সমন্বয় করবেন। সীমান্তে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সানাউল্লাহ বলেন, সবাইকে পাশের মানুষটি নিয়ে সতর্ক থাকতে হবে। কোনো নাশকতাকারী যেন উৎসাহিত না হয়, সেই বার্তা কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

সানাউল্লাহ বলেন, ওসমান হাদীর উপর হামলা করে একটি ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ভীতির পরিবেশ সৃষ্টি করা। তাদেরকে সফল হতে দেওয়া হবে না।

তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তিরা সখ্যতা গড়ে তুলে নাশকতা ঘটাতে পারে। যাদের ‘ডেভিল হান্টে’ ধরা হয়েছিল, তাদের বড় অংশ জামিন পেয়েছে, যাদের অতীত ও ক্রিমিনাল রেকর্ড আছে। একইসঙ্গে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে থাকে। এই সুযোগে সন্ত্রাসীরা যেন পার পেয়ে না যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।

প্রচারণার সামগ্রী অপসারণের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন প্রচারণার সামগ্রী অপসারণ না করলে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন। এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ