রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

বেলা ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে নাসির উদ্দিন কমিশনের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে আজ (বুধবার, ১০ ডিসেম্বর) দুপুর ১২টায় সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন চেয়ারম্যান এ এম এম নাসির উদ্দিন।

বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে, যেখানে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন ইতিমধ্যে তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের নির্বাচন হবে প্রথমবারের মতো আওয়ামী লীগ ছাড়া আয়োজিত। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারছে না।

নিবন্ধন স্থগিত থাকার কারণে নৌকা প্রতীক ব্যালট পেপারে নেই। ফলে দলটির নিজস্ব প্রতীকে ভোট দেওয়ার সুযোগও নেই।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী ভোটাররা ভোট দিতে পারবেন। এছাড়া দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কয়েদিরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

নির্বাচন কমিশন কোনো দলকে জোটবদ্ধ হলেও অন্য দলের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ রাখেনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশগ্রহণ করবেন। সারা দেশে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন আশা করছে, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ