শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

ইয়েমেন ও বাংলাদেশের জন্য যৌথ মানবিক প্রকল্প ঘোষণা যুক্তরাজ্য-সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাজ্য এবং সৌদি আরব ইয়েমেন ও বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলা এবং ১০ লাখের বেশি ঝুঁকিপূর্ণ মানুষের জন্য পানির অ্যাক্সেস উন্নত করার জন্য নতুন যৌথ মানবিক প্রকল্প ঘোষণা করেছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ২ ডিসেম্বর যুক্তরাজ্য এবং সৌদি আরব আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা সংক্রান্ত তৃতীয় কৌশলগত সংলাপ আয়োজন করে। উভয় দেশ ইয়েমেন ও বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলা এবং ১০ লাখের বেশি ঝুঁকিপূর্ণ মানুষের জন্য পানির অ্যাক্সেস উন্নত করার জন্য নতুন যৌথ মানবিক প্রকল্প ঘোষণা করেছে।

ব্রিটিশ আন্তর্জাতিক বিনিয়োগ এবং সৌদি একসাবের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক উদ্ভাবনী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদি সহ-বিনিয়োগের সুযোগের উপর আরও প্রযুক্তিগত সংলাপ সক্ষম করবে। উভয় অংশীদার বহুপাক্ষিক সংস্কারের ওপর যৌথ সমর্থন এবং সমন্বয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সাহায্য আরও কার্যকর এবং স্বচ্ছ হয়।

ব্রিটিশ হাইকমিশন জানায়, এই অংশীদারিত্ব আন্তর্জাতিক উন্নয়নের জন্য একটি আধুনিক পদ্ধতির প্রতিফলন ঘটায়, যেখানে জীবন রক্ষাকারী প্রভাব প্রদানের জন্য সম্পদ এবং দক্ষতার সমন্বয় করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ