শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা এ সমবেদনা ও শোক প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, ‘ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যার খবর গভীর উদ্বেগের সঙ্গে জেনেছি যা বহু মূল্যবান প্রাণহানি ঘটিয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বন্যায় মৃত্যু ও ধ্বংসের ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে ইন্দোনেশিয়া সরকার এবং দেশটির বন্ধুপ্রতীম জনগণের প্রতি আমাদের প্রার্থনা রইল।’

দ্রুত পুনরুদ্ধারের জন্য ইন্দোনেশিয়াকে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ