বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

খালেদা জিয়ার সুস্থতায় আমিরে হেফাজতের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মিলনায়তনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে হেফাজত আমির বলেন, দেশের বর্তমান কঠিন পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত প্রয়োজন। তিনি তার দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনা করেন।

এ সময় চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ। তার সুস্থতার দিকেই দেশের মানুষের দৃষ্টি এখন নিবদ্ধ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ