অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও নতুন বাণিজ্যিক সুযোগ অন্বেষণের লক্ষ্যে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (KCCI) সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুয়েত সিটির কেসিসিআই ভবনের আল বুম হলে এ সভা হয়।
সভায় অংশ নেন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI) এবং বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিরা। বাংলাদেশি প্রতিনিধি দলে তৈরি পোশাক, ওষুধ, কৃষি পণ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতের কোম্পানিগুলো অন্তর্ভুক্ত ছিল। কুয়েতের পক্ষ থেকে কেসিসিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্à¦
