হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় এক প্রবাসীর ৫৩ লাখ টাকা প্রতারণার মামলায় কথিত ‘জ্বীনের বাদশা’ কামাল মীর (৪৮)কে আটক করেছে র্যাব-৮ এর একটি টিম।
১ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮ ঘটিকার সময় ভোলার বোরহানউদ্দিন দক্ষিণ কাস্টম স্ট্যান্ড এলাকা থেকে তাকে কৌশলে আটক করা হয়েছে।
আটককৃত কামাল ওই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লে. রিফাত অভি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘পারিবারিক সমস্যার সমাধান করে দেওয়ার নাম করে কামাল মীর নিজেকে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে বিভিন্ন বিজ্ঞাপন দিতেন এবং প্রতারণা চালাতেন। এর ধারাবাহিকতায় চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী দিদারুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ফাঁদ পাতেন। ভুক্তভোগীর সব ধরণের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিভিন্ন সমà