বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে আন্তর্জাতিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ও অগণিত মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা নিহতদের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

হেফাজত আমির ও মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ৬.৩ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের কুনার, নাঙ্গারহারসহ বহু প্রদেশে ঘরবাড়ি ধসে পড়েছে। শত শত মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছে, অনেকেই এখনো নিখোঁজ এবং অসংখ্য মানà