বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ঢাকায় ১২৩ সংগঠনের ১,৬০৪ বার অবরোধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ঢাকা ও আশপাশের সড়কে এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এসব অবরোধ কর্মসূচি দিয়েছে দেশের ১২৩টি সংগঠন।

আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকায় ১,৬০৪টি অবরোধ হয়েছে, যা ১২৩টি সংগঠন করেছে। কিন্তু সড়কে অবরোধের কারণে জনদুর্ভোগ ও তীব্র যানজট তৈরি হয়। একটি রাস্তার সামান্য অংশ ব্লক হয়ে গেলেও পুরো ঢাকা শহর প্রভাবিত হয়।

তিনি আন্দোলনকারীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, দাবি-দাওয়া প্রকাশের অধিকার সবার আছে, প্রতিবাদও করা যাবে। তবে তা যেন রাস্তায় না হয়ে নির্দিষ্ট মাঠ বা সà§