শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি

সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরায় যাচ্ছে ৩০ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে শিক্ষার্থী–সাংবাদিকসহ বিভিন্ন পেশার ৩০ বাংলাদেশি এ বছর সৌদি আরবে ওমরা পালন করতে যাচ্ছেন। বুধবার ঢাকায় সৌদি দূতাবাস এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিদায় জানায়। 

এসময় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ‘হজ্জ বা ওমরা বিশ্ববাসীকে সেবা করার সুযোগ বলেই মনে করে সৌদিবাসী। এখন সৌদি–বাংলাদেশ সম্পর্ক কেবল কর্মী পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যবসা, খেলাধুলাসহ নানা খাতে দুই দেশ একসাথে কাজ করছে এবং যা সম্পর্ককে আরো গভীর করছে। 

সৌদি দূতাবাস জানায়, আগামী ৬ মার্চ দশ দিনের সফরে এই বাংলাদেশিরা মক্কা ও মদিনা সফর করবে। এসময় ধর্মীয় নানা স্থাপনাসহ সরকারের নানা পর্যায়ে কর্মকর্তাদের সাথে দেখা করবেন তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ