বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের গৌরবময় অর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশি হাফেজ বশির আহমাদ। সে শায়েখ নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এই প্রতিযোগিতায় ক্ষুদে এই হাফেজ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিল।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী জানান, আলজেরিয়ার আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪ এ মেধাবী হাফেজ বশির আহমাদ তৃতীয় স্থান অধিকার করেছে। এর আগেও সে ২০২১ সালের পিএইচপি কোরআনের আলোর দেশ সেরা হাফেজ হয়।

তিনি জানান, হাফেজ বশির আহমাদ খুবই মেধাবী। সে গৌরবের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানে অধ্যায়ন করছে। মাত্র ৫ মাসে হিফজ সমাপ্ত করা এই বিশ্ময়কর বালক আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানে আরেকটি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। ইনশাআল্লাহ। ইরানেও যেন বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে সবার কাছে সেই দোয়া চাই।

তিনি আরো জানান, এর আগেও আমাদের শিক্ষার্থী হাফেজ মহিউদ্দীন আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা শিক্ষার্থীদের প্রতিভাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে।

জানা যায়, হাফেজ বশির আহমাদ হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর ঘরে জন্মগ্রহণ করে মেধাবী এই হাফেজে কুরআন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ