সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

তিন মাস বন্ধের পর ডিএসসিসিতে জন্মনিবন্ধন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

তিন মাস বন্ধ থাকার পর আবারও জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

নিজস্ব সার্ভার তৈরি করে বুধবার (৪ অক্টোবর) এ সেবা চালু করেছে সংস্থাটি। রাজস্বের অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধ ছিল এ কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। জরুরি প্রয়োজনে অনেকের জন্মনিবন্ধন করার প্রয়োজন হলেও তা করতে পারেননি।

ডিএসসিসির অঞ্চল ২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো জন্ম ও মৃত্যুনিবন্ধন কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১ থেকে ৩৬ পর্যন্ত পুরোনো ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়গুলোকে গত মাস থেকে নিবন্ধন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ডিএসএসসিতে আগের মতো আঞ্চলিক কার্যালয়গুলোতেই নিবন্ধন কাজ চলবে। ৩৭ থেকে ৫৪ নম্বর পর্যন্ত নতুন ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলোর সচিবের পদ শূন্য থাকায় সেখানে নিবন্ধন কাজের দায়িত্ব দেওয়া হয়নি। সেই ওয়ার্ডগুলোর নাগরিক আঞ্চলিক কার্যালয়ে গিয়ে নিবন্ধন করবেন।

জানা গেছে, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভার থেকে সারাদেশে জন্ম ও মৃত্যুনিবন্ধন কাজ হয়। এর বাইরে গিয়ে নিজস্ব সার্ভার চালু করেছে ডিএসএসসি। https://bdris.dscc.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন করা যাবে।

গত এপ্রিলে জন্ম ও মৃত্যুনিবন্ধন ফি পরিশোধে ই-পেমেন্ট ব্যবস্থা চালু হয়। এটি চালুর পর রাষ্ট্রীয় কোষাগারে টাকা সরাসরি চলে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে জন্ম ও মৃত্যুনিবন্ধন কাজ বন্ধ রাখে ডিএসসিসি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ