মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আজ ২৬ এপ্রিল ২০২৫ শনিবার, রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মানিত আল্লামা জিয়া উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ কাউন্সিলে সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পান আল্লামা উবায়দুল্লাহ ফারুক। সহসভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুর রব ইউসুফী। মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাওলানা লোকমান মাজহারী, প্রচার সম্পাদক মাওলানা ইমরানুল বারী সিরাজী এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মাওলানা জাকির কাসেমী।

নতুন কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের ঐতিহ্য ধরে রেখে দেশের ধর্মীয় ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। কাউন্সিলের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ