মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারও বিভিন্ন ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে। সৌদি আরব কর্তৃপক্ষ হজের প্রস্তুতির অংশ হিসেবে এবার খুতবা কতটি এবং কী কী ভাষায় অনুবাদ করা হবে তা জানিয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল) দেশটি জানায়, ১৪৪৬ হিজরির পবিত্র হজের খুতবা ২০টি ভাষায় অনুবাদ করা হবে। 

সেই ভাষাগুলো হলো-

১. ইংরেজি; ২। ফ্রেঞ্চ; ৩। মালয়; ৪. উর্দু; ৫। ফারসি; ৬. চাইনিজ; ৭. তুর্কি; ৮. রাশিয়ান; ৯। হাউসা; ১০। বাংলা; ১১। সুইডিশ; ১২. স্প্যানিশ; ১৩। সোয়াহিলি; ১৪। আমহারিক; ১৫। ইটালিয়ান; ১৬। পর্তুগিজ; ১৭। বসনিয়ান; ১৮। মালায়লাম; ১৯। ফিলিপিনো; ২০। জার্মান। 

হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ৯ জিলহজ মক্কার অদূরে আরাফাতের ময়দানে। সেখানে মসজিদে নামিরায় হজের ইমাম আরবিতে খুতবা পাঠ করেন। একসঙ্গে সেই খুতবা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। এবার চাঁদ দেখাসাপেক্ষে ৫ বা ৬ জুন হজ পালিত হতে পারে। ২৯ এপ্রিল থেকে হজযাত্রীরা সৌদি আরবে যেতে শুরু করবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ