সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
বাবুনগর মাদরাসায় চলছে হেফাজতের বৈঠক

হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে বৈঠক ও প্রথমবারের মতো পরিচিতি সভা চলছে। হেফাজত ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার শিক্ষা ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।

সকাল ৯ টা থেকে ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় বিভিন্ন গাড়িতে আসতে শুরু করে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতারা। প্রথমে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমেদ কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মীর ইদ্রিস নদভী, মুফতি জসিম উদ্দিন, মুফতি হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা জাকারিয়া নোমান ফয়জীসহ একে একে সবাই গাড়ি করে মাদ্রাসায় প্রবেশ করেন।

এদিকে কারাবন্দি আলেমদের মুক্তিসহ চলমান নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বৈঠকে। 

প্রসঙ্গত, গত  (৩১ আগস্ট) বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট সাবকমিটি বৈঠক করে পূর্বের কমিটি এবং বর্তমান কমিটির সমন্বয়ে একটি খসড়া কমিটির তালিকা প্রণয়ন করেন।

মহাসচিবের নেতৃত্বে সাবকমিটির সদস্যরা হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর কাছে চট্টগ্রামস্থ বাবুনগর মাদরাসায় নতুন করে কমিটির পদায়নসহ ২০২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের তালিকা পেশ করেন। এরপর উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির উভয় তালিকাকে অনুমোদন করেন তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ