সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।

দলের নতুন কর্মসূচির বিষয়ে মির্জা ফখরুল বলেন, একদফা দাবি এবং তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর এবং রাজশাহী বিভাগে তারুণ্যের রোডমার্চ ঘোষণা করবে আমাদের তিন সংগঠন। আগামী ১৮ সেপ্টেম্বর একদফা দাবিতে ধারাবাহিক যুগপৎ কর্মসূচি ঘোষণা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন দলীয় কোনও নির্দেশনা দেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, স্ট্যান্ডিং কমিটি আছে। সেভাবেই সিদ্ধান্ত হয়।

সংবাদ সম্মেলনের আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ