সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

শুধু ঢাকা নয়, সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে: মির্জা ফখরুল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

শুধু ঢাকা নয়, সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুরা অকাতরে মারা যাচ্ছে। কিন্তু কারও কোনো ভ্রুক্ষেপ নেই।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে বিএনপি মহাসচিব ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসের পদত্যাগ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, কলকাতায় এতো ঘনবসতি হওয়ার পরও তারা ডেঙ্গু নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আমাদের সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ। দুই সিটি মেয়র শুধু নিজেদের স্বার্থের বিষয় নিয়ে পড়ে আছেন।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার শুরু থেকে গুরুত্ব দেয়নি। স্বাস্থ্যমন্ত্রীসহ মেয়ররা বিদেশ ভ্রমণ করেছেন। কিট নিয়ে দুর্নীতির কথা প্রকাশ পেয়েছে। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের মূল লক্ষ্য দুর্নীতি। অর্থনীতি চরমভাবে ধ্বংসের দিকে চলে গেছে। তারা শুধু মেগা প্রজেক্ট দেখাচ্ছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েকে পরিকল্পনাহীন মন্তব্য করে তিনি বলেন, উড়াল সড়কটি যানজটের সৃষ্টি করছে।

এসময় তিনি বলেন, ড. ইউনূসের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিএনপির নির্দলীয় সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে ইউনুসের বিষয়টি পরিকল্পিতভাবে সামনে এনেছে। এতে সরকার সফলও হয়েছে। আজ কথা বলার কোনো সুযোগ নেই, ডেপুটি অ্যাটর্নি জেনারেলকেও শাস্তির মুখে পড়তে হয়।

রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, এই মুহূর্তে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন দিতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ