বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মক্কা-মদিনার ৪৪৯ কিলোমিটার পথ ২ ঘণ্টা ২০ মিনিটে পাড়ি দেয় হারামাইন এক্সপ্রেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মক্কা ও মদিনার মধ্যে ৪৪৯ কিলোমিটার দূরত্ব মাত্র দুই ঘণ্টা ২০ মিনিটে পাড়ি দেয় হারামাইন এক্সপ্রেস। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতির এ ট্রেনকে উপসাগরীয় অঞ্চলের দ্রুততম ট্রেন হিসেবে বিবেচনা করা হয়।

২০১৮ সালে চালু হওয়া হারামাইন এক্সপ্রেস বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক ট্রেনগুলোর অন্যতম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও অর্থনৈতিক শহরগুলোর মধ্যে দ্রুত ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে এ রেলসেবা চালু করা হয়।

হারামাইন এক্সপ্রেসের বহরে রয়েছে ৩৫টি ট্রেন। মক্কা, মদিনা, জেদ্দা, কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিং আবদুল্লাহ ইকোনমিক সিটির মধ্যে সংযোগ স্থাপন করেছে পাঁচটি স্টেশন।

বিশেষ করে হজ ও ওমরাহ মৌসুমে মক্কা-মদিনার মধ্যে যাতায়াতকারী মুসল্লিদের জন্য হারামাইন এক্সপ্রেস গুরুত্বপূর্ণ পরিবহনসেবা হিসেবে ব্যবহৃত হচ্ছে। দ্রুতগতির এ ট্রেন দুই পবিত্র নগরীর মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ