বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় ১৫ লক্ষাধিক হাজি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। রোববার (২৪ মে) রাতেই মক্কা নগরীর অদূরে ‘তাঁবুর শহর’ খ্যাত মিনায় জড়ো হয়েছেন হাজি সাহেবরা। এবার ১৫ লাখের বেশি মুসলিম হজে অংশ নিয়েছেন বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

সোমবার (২৫ মে) ভোর থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম।

শরিয়তের বিধান অনুসারে, হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে ইশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।

মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ মঙ্গলবার (২৬ মে) আরাফাতের  উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।

খুতবার পর হাজিরা একসাথে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত এখানেই অবস্থান করবেন তারা। শরিয়তের বিধানানুসারে আরাফাতে অবস্থান করাই হজ।

৯ জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওয়ানা দেবেন হাজিরা। সেখানে মাগরিব ও ইশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন।

পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং শুধু  বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুণ্ডন কিংবা চুল ছোট করবেন।

১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করবেন হাজিরা। এর মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশের ১৫ লাখের বেশি মুসলমান হজ পালন করবেন বলে অনুমান করা হচ্ছে। এ বছর বাংলাদেশ থেকে সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করছেন।

ডেজএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ