শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হজ উপলক্ষে মক্কায় বিশ্বের সবচেয়ে বড় কুলিং সিস্টেম চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবের মক্কা ও মদিনায় মসজিদুল হারাম (গ্র্যান্ড মসজিদ) এবং মসজিদে নববীতে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি গেজেট ও গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন শীতলীকরণ ব্যবস্থায় প্রতি বছর এক লাখ ৫৫ হাজার টন থার্মাল ইউনিট বাতাস শীতল করার সক্ষমতা থাকবে।

গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণ, করিডরসহ পুরো মসজিদই এই শীতলীকরণ ব্যবস্থার আওতায় থাকবে।

ব্যবস্থাটি নির্ভর করে মূলত দুটি স্টেশনের ওপর। একটি হচ্ছে এক লাখ ২০ হাজার টন শীতলীকরণ ক্ষমতাসম্পন্ন আল-শামিয়া স্টেশন। 

অন্যটি হচ্ছে ৩৫ হাজার টন শীতলীকরণ ক্ষমতাসম্পন্ন আজিয়াদ স্টেশন। পুরো মসজিদ কমপ্লেক্সকে শীতল রেখে হাজিদের জন্য মাঝারি ও স্বস্তিদায়ক তাপমাত্রা নিশ্চিত করে এই দুই স্টেশন।

উন্নত পরিশোধন প্রযুক্তিগুলো ব্যবহার করে সর্বোত্তম বায়ুর মান নিশ্চিত করে শীতলীকরণ ব্যবস্থাটি।

এতে বাতাস ছড়িয়ে পড়ার আগেই তা ৯৫ শতাংশ জীবাণুমুক্ত হয়ে যায়। এটি হাজিদের পরিষ্কার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে, বিশেষ করে তীব্র গরমের সময়। কর্তৃপক্ষ সব সময়ই এই শীতলীকরণ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ